তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পাবলিক রিক্রিয়েশন ক্লাবে রাতভর ক্যাসিনো জুয়া ও বিদেশি মদের আসরের অভিযোগ।

শিরোনাম:
তেজগাঁও শিল্পাঞ্চলের ঢাকা পাবলিক রিক্রিয়েশন ক্লাবে রাতভর ক্যাসিনো জুয়া ও বিদেশি মদের আসরের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন ঢাকা পাবলিক রিক্রিয়েশন ক্লাবে রাতভর ক্যাসিনো জুয়া ও বিদেশি মদের আসর বসার অভিযোগ উঠেছে। রাজ্জাক ও তার ভাই আনোয়ার এবং ফ্যাসিবাদী আওয়ামী ক্যাডার কবীরের নেতৃত্বে ও স্থানীয় সূত্রগুলোর দাবি, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত ক্লাবটিতে বিভিন্ন ধরনের জুয়া খেলা পরিচালিত হয়।
অভিযোগ অনুযায়ী, সেখানে তিন তাস, ফ্লাশ, আন্ধার বাহার, রামি-সহ বিভিন্ন ধরনের তাসভিত্তিক জুয়ার আসর নিয়মিত বসে। একই সঙ্গে বিদেশি মদের অবাধ সরবরাহ ও সেবনের ব্যবস্থাও রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *