শিরোনাম: রাস্তা দখল করে কাঁচাবাজার ও অ্যাম্বুলেন্স পার্কিং, ভোগান্তিতে মিরপুর টোলারবাগ ও আনসার ক্যাম্প এলাকার বাসিন্দারা।

শিরোনাম: রাস্তা দখল করে কাঁচাবাজার ও অ্যাম্বুলেন্স পার্কিং, ভোগান্তিতে মিরপুর টোলারবাগ ও আনসার ক্যাম্প এলাকার বাসিন্দারা।স্টাফ রিপোর্টার

ঢাকা: রাজধানীর মিরপুরের টোলারবাগ ও আনসার ক্যাম্প এলাকায় রাস্তার একটি বড় অংশ দখল করে কাঁচাবাজার এবং অ্যাম্বুলেন্স পার্কিং স্থাপন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী, পথচারী ও শিক্ষার্থীরা।স্থানীয়দের অভিযোগ, রাস্তার মাঝখানে ও দুই পাশে অবৈধভাবে দোকান বসিয়ে কাঁচাবাজার পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি একাধিক অ্যাম্বুলেন্স দীর্ঘ সময় ধরে রাস্তার ওপর পার্কিং করে রাখায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সড়কে প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে এবং জরুরি প্রয়োজনে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।এলাকাবাসী জানান, টোলারবাগ ও আনসার ক্যাম্প এলাকায় বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন শত শত স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী এই সড়ক ব্যবহার করে যাতায়াত করে। রাস্তা দখল, অবৈধ বাজার এবং অপরিকল্পিত পার্কিংয়ের কারণে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। অনেক সময় শিক্ষার্থীরা সড়ক দুর্ঘটনার কবলেও পড়ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তা জনসাধারণের চলাচলের জন্য হলেও একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে তা দখল করে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তারা।
এলাকার জনগণের দাবি, শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে দ্রুত অবৈধ দখল উচ্ছেদ, কাঁচাবাজার স্থানান্তর এবং রাস্তার ওপর অ্যাম্বুলেন্স পার্কিং বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা মনে করেন, সম্ভাব্য দুর্ঘটনা ও জনদুর্ভোগ রোধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ একান্ত প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *