
জমি দখলের অভিযোগে মানববন্ধন, আল ফালাক রিয়েল এস্টেটের এমডির বিরুদ্ধে ক্ষোভ
ঢাকা: রাজধানীর মিরপুর-১ এলাকায় নাসিম গ্রুপের মালিকানাধীন জমি দখলের অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা। শুক্রবার (১৯/৭/২২০২৬তারিখ) এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আল ফালাক রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর এম এ জাকারিয়ার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, বিতর্কিত জমি জবরদখলের চেষ্টা এবং বিভিন্ন অনিয়মের কারণে তারা দীর্ঘদিন ধরে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।
ভুক্তভোগীদের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের সুযোগ নিয়ে প্রভাব খাটিয়ে জমির মালিকানা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। তারা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিসংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দেওয়ার ঘোষণা দেন।
তবে এ বিষয়ে আল ফালাক রিয়েল এস্টেটের ম্যানেজিং ডিরেক্টর এম এ জাকারিয়ার বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।