ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান 

  • ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড-এর প্রতিষ্ঠা বার্ষিকীতে গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড-এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকেল ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ হলরুমে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংবাদিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনাও থাকবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা নুর আহমদ, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন মোহাম্মদ এনামুল হক মোল্লা, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃআনোয়ার হোসেন আকাশ, প্রকাশক ও সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ; মোহাম্মদ আবুল বাশার মজুমদার, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি; মোহাম্মদ আনজার শাহ, দৈনিক স্বাধীন সংবাদের সিনিয়র স্টাফ রিপোর্টার ও জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ দপ্তর সচিব এছাড়াও উপস্থিত ছিলেন নীলা শেখ,২০২৪ সালের আন্দোলনের সাহসী নারী ও গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ শহীদুল ইসলাম হাওলাদার, আন্তর্জাতিক মানবাধিকার দুর্নীতি বিরোধী সোসাইটির চেয়ারম্যান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী, নৃত্য ও কণ্ঠশিল্পী মেঘলা অন্তরা এবং জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী হাসান। গান পরিবেশন করবেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী এস আর জব্বার ও কণ্ঠশিল্পী মেঘলা অন্তরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ জহিরুল ইসলাম কলিম, প্রকাশক দৈনিক খোলা বাজার ও ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড-এর প্রধান। সঞ্চালনায় থাকবেন কালাম ফয়েজী, লেখক ও কবি সাংবাদিক।

অনুষ্ঠানটি ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেড ও ডিজিটাল ফিউচার মিডিয়া সোসাইটি (ডিএফএমএস) যৌথভাবে পরিচালনা করবে। সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ মাহবুব আলম, দৈনিক খোলা বাজারের বিশেষ প্রতিনিধি ও এমডি।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে খোলা বাজার, দ্য ডেইলি খোলা বাজার, kholabazar24.com, Mena News TV 24 অনলাইন নিউজ পোর্টাল, Crime Lens 24 এবং বসুতি মা ও শিশু হাসপাতাল।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবাদ মাধ্যমের উন্নয়ন ও গণমাধ্যমকর্মীদের অবদানের স্বীকৃতি প্রদান করা হবে। সকল শ্রেণি-পেশার মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *