জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী

জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটি, খালেদা জিয়া এবং তারেক রহমান এর কারা মুক্তি দিবস পালন

জিয়া সংসদ, জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
স্টাফ রিপোর্টারঃ–
গত ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকেল ৫ টায় রাজধানীর পরিবাগে সংস্কৃতি, সাহিত্য বিকাশ কেন্দ্র মিলানায়তনে জিয়া সংসদ ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সংসদ এর কেন্দ্রীয় সভাপতি সৈয়দ নাজমুল আহসান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া সংসদ এর ঢাকা মহানগর দক্ষিণ কমিটির সভাপতি আনিছ মিয়া।


সঞ্চালনার দায়িত্বে ছিলেন কেন্দ্রীয় নেতা মহসিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর কমিটির সভাপতি মাসুদ রানা, সহ সভাপতি আবদুর রশিদ, চাঁদপুর মতলব উওরের সভাপতি প্রমুখ।


আলোচনা সভার শুরুতে কোরআন তেলোয়াত করেন ফারুক।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জিয়া সংসদ সারাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ মনে প্রানে গেঁথে নিয়ে জাতীয়তাবাদী দলের মনোনীত এমপিদের কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে মাঠে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *