
নিষিদ্ধ ওয়ান-টেন জুয়া: গাজীপুরে আবারও সক্রিয় চক্র, প্রশাসন নীরব

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর
গাজীপুর সদর থানার ফিরোজ আলী ইউনিয়নের গলাকাটা মার্কেট এলাকার সামনে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ওয়ান-টেন জুয়ার আসর আবারও সক্রিয় হয়েছে—এমন অভিযোগ করেছেন স্থানীয়রা। রাতের পর রাত লাখ থেকে কোটি টাকার লেনদেন হওয়া এই জুয়ার আসর এলাকাজুড়ে চরম উদ্বেগ তৈরি করেছে।অভিযোগ মতে, গফুর নামের একজন ব্যক্তি ক্ষমতার প্রভাব ব্যবহার করে পূর্বে প্রায় দুই বছর এই জুয়ার আসর পরিচালনা করেছেন। কিছুদিন বন্ধ থাকার পর গত দু’মাস ধরে আবারও একই জায়গায় নতুন করে জুয়া খেলা চালু হয়েছে।স্থানীয়দের দাবি—গাজীপুর সদর থানার ওসিকে একাধিকবার অবহিত করা হলেও নিষিদ্ধ জুয়া বন্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গফুরের ভাতিজা মেহেদী অভিযোগ করে বলেন,নিষিদ্ধ এই ওয়ান-টেন জুয়া এলাকায় অপরাধ বাড়াচ্ছে। তদন্ত করলেই সব বেরিয়ে আসবে।”এলাকাবাসীর মতে, এই জুয়া চক্র যতদিন দমন না হবে, ততদিন এলাকায় সামাজিক অস্থিরতা বাড়তেই থাকবে। তারা অবিলম্বে কঠোর অভিযান ও প্রশাসনিক ব্যবস্থা
দাবি করেছেন।