কেন্দ্রীয় জিয়া সংসদের নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশেষ সভা অনুষ্ঠিত
শনিবার বিকেল ৩টায় সুপার স্পেশালিস্ট হাসপাতাল এই সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় জিয়া সংসদের সভাপতি মোঃ নাজমুল হাসানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের উপদেষ্টা এবং চাঁদপুর মতলব উপজেলা জিয়া সংসদের উপদেষ্টা মোঃ জালাল আহমেদের সার্বিক দায়িত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর জিয়া সংসদের সভাপতি আনিছ মিয়া ঢাকা মহানগর জিয়া সংসদের সাধারণ সম্পাদক মোঃ ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মানিক ঢাকা মহানগর দক্ষিণ জিয়া সংসদের সিনিয়ার সহ-সভাপতি দেওয়ান আব্দুল করিম সহ-সভাপতি মোহাম্মদ মহসিন ইসলাম সাংগঠনিক সম্পাদক মোঃ খন্দকার আল শরীফ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক ও আব্দুর রহিম অর্থ উপদেষ্টা মোঃ নুরুল হক কবির প্রচার সম্পাদক আব্দুল কাদের ও সহ-প্রচার সম্পাদক মোঃ কাকন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর জিয়া সংসদের সভাপতি মোহাম্মদ খাইরুল ইসলাম রিপন চাঁদপুর মতলব উপজেলা জিয়া সংসদের সভাপতি মোবারক হোসেন মোল্লা ও সহ-সভাপতি মনির হোসেন গাজীপুর জিয়া সংসদের সভাপতি মোহাম্মদ মাসুদ রানা সভায় নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।