
শিরোনাম: রেলে কাটা পড়লেন একজন হকার
সময়: মঙ্গলবার দুপুর ১২:২০ মিনিট
রিপোর্টার: মো: জাফরবিন বাশার

বিস্তারিত:
- সিলেট থেকে আসা এক গরিব হকার বহুদিন ধরে বড় মগবাজারের পেয়ারা বাগ গলিতে বসবাস করতেন। প্রতিদিন তিনি রেললাইনের পাশে একটি ভ্যানগাড়ি নিয়ে হকারি করতেন এবং দিনের শেষে বাড়ি ফিরতেন। কিন্তু মঙ্গলবার দুপুরে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা।ঘটনাসূত্রে জানা যায়, ওইদিন দুপুর ১২টা ২০ মিনিটে একটি আন্তর্জাতিক ট্রেন আসতে শুরু করে। ট্রেনটি বারবার হুইসেল দিলেও হকার ব্যক্তি শব্দ না শুনতে পেয়ে রেললাইনের কাছেই ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে ট্রেনটি তাকে ধাক্কা দিয়ে কয়েক গজ দূরে ফেলে দেয়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং এক হাত ও পা কেটে যায়।পরবর্তীতে বড় মগবাজার পেয়ারা বাগ এলাকার বাসিন্দারা দ্রুত তাকে বিছানা ও চাদরে তুলে হাসপাতালে নিয়ে যান। এসময় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলেও কোনো ধরনের আইনি সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।হকারটির নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। তবে এলাকাবাসীর দাবি, তিনি সিলেটের বাসিন্দা। প্রতিদিনের মতো তিনি রেললাইনের পাশে গাড়ি রেখে হকারি করতেন।এলাকাবাসী আরও জানিয়েছেন, রেললাইনের পাশে হকারদের নিরাপদ ব্যবসার জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সংবাদকর্মীর মাধ্যমে জোর দাবি জানাচ্ছেন।
ক্রাইম লেন্স 24