
আরামবাগ ক্লাবে জুয়া ও মাদকের আসর, হিরন সিন্ডিকেটের বিরুদ্ধেষ নানান অভিযোগ
সংবাদ
বিথী খাঁন এর তথ্যচিত্রে দেখুন
রাজধানীর আরামবাগ ক্লাবে অবৈধ কার্যক্রম নিয়ে একের পর এক অভিযোগ উঠছে। এলাকাবাসীর দাবি, গভীর রাতে সেখানে বসানো হয় ক্যাসিনো ধাঁচের জুয়ার আসর এবং পাশাপাশি চলে মাদকের রমরমা ব্যবসা।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাবেক আওয়ামী লীগ সরকারের অঙ্গসংগঠন তাঁতী লীগের একসময়ের নেতা হিরন এর নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব অবৈধ কর্মকাণ্ড এখনো চালিয়ে বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে চক্রটি দীর্ঘদিন ধরে অবাধে ব্যবসা চালিয়ে আসছে।
অভিযোগকারীরা আরও জানান, কেবল জুয়া ও মাদক নয়—এই সিন্ডিকেটের বিরুদ্ধে রয়েছে ৫ আগস্ট ছাত্র হত্যাকাণ্ড এবং পরবর্তী গণপ্রতিবাদের আগে বিভিন্ন অর্থ সরবরাহের অভিযোগও। এলাকাবাসীর মতে, এই অর্থ জোগান দাতা চক্রই আন্দোলনের আগে নানাভাবে পৃষ্ঠপোষকতা করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঝে মাঝে অভিযান চালালেও বড় ধরনের কোনো পদক্ষেপ না নেওয়ায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে স্থানীয় তরুণ সমাজ ক্রমেই জুয়া, মাদক ও অপরাধ চক্রের ফাঁদে জড়িয়ে পড়ছে।
সচেতন মহল মনে করে, আরামবাগ ক্লাবের মতো স্থানে অবৈধ কার্যক্রম অব্যাহত থাকলে রাজধানীর সামাজিক অবক্ষয় আরও বাড়বে। তাই দ্রুত
কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।