রাজধানী মতিঝিলের ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে ফের ক্যাসিনো জুয়ার আসর, প্রশাসন নীরব!

 

রাজধানী মতিঝিলের ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে ফের ক্যাসিনো জুয়ার আসর,প্রশাসন নীরব!

নিজস্ব প্রতিবেদক: বিথী খাঁন

রাজধানীর ব্যবসাকেন্দ্রিক এলাকা মতিঝিলের ঢাকা ওয়ান্ডার্স ক্লাবে আবারও শুরু হয়েছে ক্যাসিনো জুয়ার রমরমা আসর। এলাকাবাসীর অভিযোগ, প্রতিদিন গভীর রাত পর্যন্ত চলছে এই অবৈধ জুয়ার আয়োজন, যার নেপথ্যে রয়েছেন আতিক ও জামান গং।

সূত্র জানায়, ক্লাবের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন প্রশাসনের কিছু কর্মকর্তাকে টাকার বিনিময়ে ম্যানেজ করে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই ক্লাবের ভেতরে ক্যাসিনো ব্যবসা ও জুয়ার আসর চললেও, কোনো প্রভাবশালী পদক্ষেপ দেখা যায়নি। প্রতিরাতে এখানে লাখ লাখ টাকার জুয়া খেলা হয়, আর অংশ নেন নানা স্তরের প্রভাবশালী ব্যক্তিরা।এতে এলাকায় অপরাধ, মাদক বেচাকেনা ও যুবসমাজের অবক্ষয় উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে স্থানীয়দের দাবি। তারা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেন, “অবৈধ ক্যাসিনো ব্যবসা চলতে থাকলে সমাজ ধ্বংসের মুখে পড়বে।”

প্রশাসনের কোনো কর্মকর্তা এখনো প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করেননি। তবে সচেতন মহল বলছে, “এই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে রাজধানীর তরুণ প্রজন্ম আরও বিপথে যাবে

।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *