ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন : অবাধ-সুষ্ঠু ভোটের আশ্বাস প্রধান উপদেষ্টা ড. ইউনূস

ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন : অবাধ-সুষ্ঠু ভোটের আশ্বাস প্রধান উপদেষ্টা ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আশ্বাস দিয়েছেন, নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ।

সোমবার নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত ও ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত মনোনীত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া সফল করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক ছাড়াও আঞ্চলিক বাণিজ্য, দক্ষিণ এশীয় সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট ও ভুয়া তথ্যপ্রবাহসহ নানা বিষয় উঠে আসে। রোহিঙ্গাদের জন্য অব্যাহত সহায়তা কামনা করেন ড. ইউনূস। জবাবে মার্কিন দূত জানান, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

এসময় সার্ক পুনরুজ্জীবন ও আসিয়ানে যোগদানের আগ্রহ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দক্ষিণ-পূর্ব এশীয় অর্থনীতির সঙ্গে যুক্ত হলে বাংলাদেশের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও উল্লেখ করেন, নেপাল ও ভুটানের পাশাপাশি ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে আঞ্চলিক প্রবৃদ্ধি বহুগুণ বাড়বে।

বৈঠক শেষে সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *