খুলনায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ ১০ জন গুরুতর আহত

  • খুলনায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ ১০ জন গুরুতর আহত

খুলনা প্রতিনিধি
হাসান চৌধুরী

খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ ১০ জন গুরুতর আহত ও আশঙ্কাজনক। খুলনা জেলার রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় এলপিজি গ্যাস পাম্পের সন্নিকটে গতকাল রাতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এএসআইসহ ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে সকলের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনায় রূপসা বাসস্ট্যান্ড পুলিশ ফাঁড়ির এএসআই আমিনুল (৩৮), আনসার সদস্য তামিম হোসেন (২৬), গ্রাম পুলিশ ওদুদ (২৯), পূজারী সুপ্রিয়া রায় (৪৬) এবং মলয় রায় (৪৩)সহ আরো অন্যান্যরা গুরুতর আহত হন। এদের মধ্যে গ্রাম পুলিশ ওয়াদুদ’র অবস্থা খুবই খারাপ বলে চিকিৎসকরা জানিয়েছেন।রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, রাত ১০টার দিকে জাবুসা মিলন মন্দির থেকে দুর্গা প্রতিমা বিসর্জনের উদ্দেশ্যে আনসার বাহিনী ও মন্দির কমিটির সদস্যরা রূপসা নদীর দিকে যাচ্ছিলেন। এসময় হঠাৎ খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস বাস তাদের ধাক্কা দেয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।এদিকে দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে।মামলা সহ আইনি ব্যবস্থা গ্রহণ করছেন বলে ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *