
খুলনা বিসিক শিল্পনগরীতে উন্নয়ন ও অগ্রগতি ব্যাহত
খুলনা প্রতিনিধি
হাসান চৌধুরী
চাহিদা থাকলেও কলেবরে বাড়েনি শিরোমণি বিসিক শিল্পনগরীর।খুলনা মহানগরীর অদূরে ১৯৬৬ সালে খুলনার খানজাহান আলী থানা শিরোমণিতে ৪৪ দশমিক ১০ একর জায়গা নিয়ে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) শিল্পনগরী গড়ে তোলা হয়। চাহিদা থাকা সত্ত্বেও পর্যাপ্ত সুযোগ সুবিধা, প্লট সংকট, জায়গার স্বল্পতা, গ্যাস সংযোগের অভাব, অবকাঠামোগত উন্নয়নসহ নানাবিধ কারণে খুলনার শিল্পোন্নয়নে প্রত্যাশিত অবদান রাখতে পারেনি সংস্থাটি।
ফলোশ্রুতিতে স্বাধীনতার ৫৩ বছর পরও বিসিক শিল্পনগরী শিরোমণির প্রত্যাশিত কলেবর বাড়েনি।শিল্পনগরীর শিরোমণি অফিস সূত্রে জানা যায়, বর্তমানে শিল্পনগরীতে ২৪০টি প্লট রয়েছে। এর মধ্যে শিল্প ইউনিট ৮৪টি। চালু রয়েছে ৭০টি ইউনিট। বাকি ১০টি রুগ্ন শিল্পে পরিণত হয়েছে। আর নির্মাণাধীন রয়েছে ৪টি ইউনিট। আপাতত শিল্পনগরীতে কোন প্লট খালি নেই।বিসিক খুলনার শিল্পনগরী কর্মকর্তা মোঃ খাইরুল ইসলাম বলেন, পদ্মা সেতু নির্মিত হওয়ার পর খুলনার সঙ্গে ঢাকার সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠিত ও সহজতর হয়েছে। এ অঞ্চলে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান তৈরির সম্ভাবনা, চাহিদাও বেড়েছে।