কিশোরগঞ্জে অষ্ট গ্রাম থানার অন্তর্গত আব্দুল্লাহপুর এলাকায় সন্ত্রাসী কবির গং এর দাপটে দিশেহারা বিল্লাল মিয়া পরিবার। 

কিশোরগঞ্জে অষ্ট গ্রাম থানার অন্তর্গত আব্দুল্লাহপুর এলাকায় সন্ত্রাসী কবির গংএর দাপটে দিশেহারা বিল্লাল মিয়া পরিবার।

সচিত্র প্রতিবেদনেঃ

এম,এ রাসেল

কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার অন্তর্গত আব্দুল্লাহপুর এলাকায় বিগত সরকারের শাসনামলে একচ্ছত্র প্রভাব বিস্তারকারী কবির বাহিনী এখনো প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চাঁদাবাজি জুলুম অত্যাচার চালিয়ে যাচ্ছে। অনুসন্ধানে জানা যায় আব্দুল্লাহপুর গ্রামের ইটালি প্রবাসী কাজল এর নিকট সন্ত্রাসী কবির গং মোটা অংকের টাকা চাঁদা দাবি করে অন্যথায় বাংলাদেশে বসবাসরত আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা প্রবাসী কাজলের পিতা মোঃ বিল্লাল মিয়া ও ভগ্নিপতি মোঃ জামাল খান কে মেরে ফেলে দেওয়া হবে বলে হুমকি দেয়।

প্রকাশ থাকে যে কবিরের নিয়ন্ত্রণে থাকা অন্যান্য সন্ত্রাসীরা যথাক্রমে শাজাহান, রুবেল ও তাদির দীর্ঘ বছর যাবত এলাকায় চাদাবাজী,জমি দখল এবং বিভিন্ন অপকর্মের ঘটনায় জড়িত থাকার অভিযোগ মিলেছে।

সঙ্গবদ্ধ এই সন্ত্রাসী চক্রের হাত থেকে সাধারণ নিরীহ মানুষ কে শান্তি, স্বস্তি ও নিরাপত্তায় জীবন যাপন করার তাগিদে আইন-শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনায় এলাকার সুশীল সমাজ দাবী জানান।

উল্লেখ থাকে যে কবির ও রুবেল আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও তারা বর্তমানে বিএনপি’র পরিচয় বহন করে এলাকায় তান্ডব চালিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে।

তাদের নির্যাতনের শিকার মোঃ বিল্লাল মিয়া, মোঃজামাল খান ও ইটালি প্রবাসী কাজল অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আবেদন জানান,অভিযোগ এর সত্যতায় সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে গ্রেপ্তার করা হোক।

জানা যায়, কবির পিতা- হাসেম আলী, শাজাহান পিতা- মৃত মন্নর আলী, তাদির পিতা- মৃত আনছর আলী এবং রুবেল মিয়া পিতা- মধু মিয়া।

সর্ব সাং – আবদুল্লাহপুর। থানা – অষ্টগ্রাম, জেলা- কিশোরগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *