কাঠালিয়ায় প্রধান শিক্ষকের দুর্নীতি ফাঁস

কাঠালিয়ায় প্রধান শিক্ষকের দুর্নীতি ফাঁস

নিজস্ব প্রতিবেদক

ঝালকাঠী জেলার কাঠালিয়া উপজেলায় তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক জনাব সহিদুল ইসলাম খান বিদ্যালয় বিভিন্ন দুর্নীতি করে চলতেছে। সহিদুল ইসলামের শিক্ষাগত সার্টিফিকেট নিয়েও অনেকের কাছে প্রশ্ন বিদ্ধ। তিনি ১৯৮১ সানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে কৃষি শাখায় উত্তীর্ণ হন। কৃষি শাখা নিয়ে অনেকের মাঝে প্রশ্ন আসে যে কৃষি শাখা বলতে তো কখনোই শুনিনি, আমরা জানি বিজ্ঞান, বানিজ্য এবং মানবিক শাখা। প্রধান শিক্ষক জনাব সহিদুল ইসলাম খান সহকারী শিক্ষক থেকে কার মাধ্যমে প্রধান শিক্ষক হলেন তিনি আজ পর্যন্ত কাউকে এ বিষয় জানান নি। তার কাছে জানতে চাইলে বলেন সবকিছু আমি আপনাদের দেখাইবো বলে নয় ছয় করে আজ পর্যন্ত কাউকে দেখাননি। ইদানিং তার বিরুদ্ধে নিয়োগ বানিজ্যর অভিযোগ উঠছে, তাছাড়া স্বীকৃতি নবায়নের ক্ষেত্রে বড় দুর্নীতি করেছে। স্মারক জালিয়াতি ( টেম্পারিং ) করেছে। বরিশাল মাধ্যমিক উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড শর্ত পুরন সাপেক্ষে তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় এর স্বীকৃতি ০১/০১/২০২৩ থেকে ৩১/১২/২০২৪ ইং তারিখ পর্যন্ত স্বীকৃতি নবায়ন দেওয়া হয়, কিন্তু প্রধান শিক্ষক জনাব শহিদুল ইসলাম খান জালিয়াতি করে তিন বছরের নবায়ন ৩১/১২/২০২৫ হাল স্বীকৃতি সহ অন্নন্য কাগজপত্র জাল তৈরি করে ১৮ তম বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষের ( ATRCA ) সুপারিস কৃত সহকারী ইংরেজি শিক্ষক সহকারি গণিত শিক্ষক সহকারী বাণিজ্য এই তিনজন শিক্ষকের এমপিও ভুক্তির জন্য অনলাইনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর আবেদন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *