শিরোনাম:
ভুয়া পরিচয়ে প্রতারণা: সামাজিক গনমাধ্যমে সক্রিয় মনির নামের এক প্রতারক চক্রের সদস্য

সংবাদ:বিথী খাঁন
সামাজিক যোগাযো গনমাধ্যমে ভুয়া পরিচয় ব্যবহার করে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মনির নামের এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি বিভিন্ন সময় নিজেকে সমাজসেবী ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করেন। পরে মনির নানা অজুহাতে আর্থিক সহায়তা দাবি করে টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীরা জানান, মনির বিভিন্ন আইডি ব্যবহার করে নতুন নতুন পরিচয়ে মানুষের সাথে যোগাযোগ করেন। কেউ সন্দেহ প্রকাশ করলে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করে নতুনভাবে সক্রিয় হন।
আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, এ ধরনের প্রতারণা রোধে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। সাধারণ মানুষকে অনলাইনে অচেনা কারও সাথে লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।