মগবাজারে ককটেল বিস্ফোরণে একজন নিহত

স্টাপ রিপোর্টার
আজ সন্ধ্যা ৭টার কাছাকাছি মগবাজার ফ্লাইওভার এলাকা, বিশেষ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ডের সামনে এ বিস্ফোরণ ঘটেছে।
নিহত যুবকের নাম সিয়াম, বয়স আনুমানিক ২১ বছর। তিনি মগবাজারের একটি কার ডেকোরেশন প্রতিষ্ঠানে কর্মী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফ্লাইওভার থেকে দুর্বৃত্তরা একটি ককটেল/ক্রুড বোমা নিচের সড়কে ছুড়ে দিয়ে, তা নিচে পড়ার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে সিয়ামের মাথায় গুরুতর আঘাত লেগে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনা স্থলে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে। তদন্ত এখনও চলছে এবং কাউকে গ্রেফতার বা শনাক্ত করা হয়নি। স্থানীয়রা ঘটনার পর ভয়ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এবং পুলিস এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে