ভয়ানক থাবামাদকের ধ্বংসের পথে পরিবেশ সমাজ এবং মানবজীবন।

নিজস্ব প্রতিবেদন
নোয়াখালী জেলার চাটখিল থানার ৪ নং বদলকোটি ইউনিয়নের উত্তর অঞ্চলে মানিকপুর গ্রাম । মানিকপুরের উত্তর পাশে আছে চাঁদপুর জেলার শাহারাস্তি থানার দক্ষিণ সাইড।
পশ্চিম সাইডে আছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার দল্টাগ্রামের পূর্ব সাইড।
তিনটা জেলার সিমান্ত হওয়ায় এই এলাকায় চলছে কয়েক বছর থেকে
মাদকের অভয় আরন্য গাঞ্জা বাবা ফেনসিডিল সহ আরো বিভিন্ন ধরনের ভয়ানক মাদক।
দিন দিন ধ্বংসের পথে চলে যাচ্ছে যুবসমাজ।
প্রায় কিছু কিছু ছাত্ররাও জড়িয়ে পড়ছে ভয়ানক মাদক সেবনে। শুনছেনা বাবা মায়ের কথা করছেনা পড়ালেখা।
এখন যদি প্রশাসন এই বিষয়ে ভালোভাবে দৃষ্টি না দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে শিক্ষা, পরিবেশ, সমাজ, সাংস্কৃতি, এবং অসংখ্য মানব জীবন।