
প্রতিবেশীর সন্ত্রাসে গৃহহীন পরিবার, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি
১ নভেম্বর ২০২৫, ধামরাই (ঢাকা)
ধামরাইয়ে প্রভাবশালী প্রতিবেশীর হামলা ও প্রাণনাশের হুমকির কারণে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দা আবদুল মজিদ ও তাঁর পরিবার।
জীবন ও সম্পত্তির নিরাপত্তা চেয়ে তাঁরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা ও জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
ভুক্তভোগী আবদুল মজিদ জানান, তাঁর পিতা মৃত আবদুল রশিদের নামে থাকা জমিতে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছেন।
সম্প্রতি একই এলাকার আলী হোসেন, ইসহাক ও হাসানসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দখল ও ভয়ভীতির মাধ্যমে তাঁদের সম্পত্তি দখলের চেষ্টা করছে।
তারা ভাড়াটিয়া লোকজনের মাধ্যমে হামলা চালিয়ে মজিদ পরিবারকে এলাকা ছাড়তে বাধ্য করেছে বলেও অভিযোগ তাঁর।
কিছুদিন আগে তাদের বাড়িতে হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে মারধর করা হয় বলে জানান মজিদ। এতে তাঁর হাত ও মাথায় গুরুতর আঘাত লাগে, এই ব্যাপারে সরজমিনে গিয়ে সাংবাদিকরা সত্যতা পাই।
এই ব্যাপারে প্রশাসনের কাছে অভিযোগ দিতে গেলে ধামরাই থানা থেকে তাকে ফিরিয়ে দেয় বলে অভিযোগ করেছে ভুক্তভোগী মজিদ।
এর আগে তিনি ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন মামলা নং (নং ৯(৫)২৪) তবে মামলা করার পরও অভিযুক্তরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা রাজনৈতিক প্রভাব ব্যবহার করে প্রশাসনের নীরবতা নিশ্চিত করেছে, সাংবাদিকরা সশরীরে যেয়ে স্থানীয় পরিবারদের কাছে জিজ্ঞাসা সূত্রে জানতে পারে তিনি ক্ষমতাক্রুত আওয়ামী লীগের সাথে জড়িত, এবং দীর্ঘদিন আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছে।
সাংবাদিকরা এলাকার মহিলা মেম্বার এর কাছে জানতে চাইলে এই ঘটনার সত্যতা পাওয়া যায়।
মজিদ বলেন,
“আমরা শান্তিপ্রিয় মানুষ। বহু বছর ধরে এই জমিতে বসবাস করছি। কিন্তু প্রভাবশালীরা আমাদের মারধর করে, হুমকি দেয় এবং ঘরবাড়ি দখলের চেষ্টা করছে। এখন প্রাণের ভয়ে ভাড়া বাসায় আশ্রয়ে আছি।
স্থানীয়রা জানান, আলী হোসেন ৫ আগস্ট ২০২৪ সালের জুলাই গণহত্যার সময় সরাসরি সম্পৃক্ত ছিল, তার নামে বাড্ডা থানায় গণহত্যা মামলা হয় কিন্তু এখনো প্রশাসনের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রভাব খাটিয়ে, এবং এলাকায় বিভিন্ন মানুষের সাথে বিরোধ লড়াই এই জড়াচ্ছে সাংবাদিকদের অনুসন্ধানে সেই মামলার কপিও সাংবাদিকদের হাতে এসেছে।
এ বিষয়ে ধামরাই থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি সম্পর্কে আমি বিস্তারিত জানি না। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে সাংবাদিকদের প্রশ্নে তিনি মামলার অগ্রগতি বিষয়ে বিস্তারিত বলতে অনিচ্ছুক ছিলেন, সাংবাদিকরা তাকে মামলার কাগজ দেখালেও তিনি এই বিষয়ে বেশি একটা মন্তব্য করতে চাননি।
সাংবাদিকরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে এই ব্যাপারে জানতে চাওয়ার পরে, তারপর দিন সকালে ভুক্তভোগী মজিদ ও তার ছেলে কে একই থানায় গ্রেফতার করা হয় , ভুক্তভোগী মজিদের পরিবারের দাবি, কেন তাকে গ্রেফতার করা হলো কোন মামলায় তাকে গ্রেফতার করা হলো এই ব্যাপারে কোন কথা থানা থেকে তাদেরকে বলা হয়নি, ভুক্তভোগী পরিবারের দাবি সাংবাদিকদের শরণাপন্ন হওয়ার পরেই সেই প্রভাবশালী মহল তাদের সর্বশক্তি দিয়ে মাঠে নেমেছে ।
এদিকে, স্থানীয়রা প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রভাবশালী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।
ইতোমধ্যে ভুক্তভোগী পরিবারের আবেদনপত্র স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছেছে।
প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।