মিরপুরে গরুর খামারের আড়ালে ক্যাসিনো ব্যবসা: শাজাহান ও আলহাজ্বের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ

মিরপুরে গরুর খামারের আড়ালে ক্যাসিনো ব্যবসা: শাজাহান ও আলহাজ্বের বিরুদ্ধে মাদক কারবারের অভিযোগ, প্রশাসনের নীরব ভূমিকা প্রশ্নবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

রাজধানীর মিরপুর দুয়ারীপাড়া ঘরোয়ার মোড় এলাকায় এক গরুর খামারের আড়ালে চলছে অবৈধ ক্যাসিনো ও মাদক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ, শাজাহান ও আলহাজ্ব নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই খামারকে আড়াল হিসেবে ব্যবহার করে জুয়া ও মাদক কারবার পরিচালনা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হলে ওই খামারে গোপনে বসে জুয়ার আসর। আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রভাবশালী ব্যক্তি, মাদকাসক্ত ও জুয়াড়িরা সেখানে আসে। প্রতিদিনই ভোররাত পর্যন্ত চলে এই অনৈতিক কর্মকাণ্ড, যার প্রভাব পড়ছে আশপাশের পরিবেশ ও তরুণ সমাজে।

অভিযোগ রয়েছে, প্রশাসন ও কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে চলছে এই অবৈধ ব্যবসা। এলাকাবাসী একাধিকবার পুলিশ ও প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,

“গরুর খামারটা আসলে এক প্রকার আড়াল। ভেতরে রাতে যা চলে তা সবাই জানে। কিন্তু প্রশাসন চোখ বন্ধ করে আছে।”

এলাকার সচেতন মহল মনে করছে, শাজাহান ও আলহাজ্ব প্রভাব খাটিয়ে অবৈধ ব্যবসা টিকিয়ে রেখেছেন। তারা অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *